1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় যৌতুকের দাবিতে নির্যাতন : দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা গৃহবধূর - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

গাইবান্ধায় যৌতুকের দাবিতে নির্যাতন : দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা গৃহবধূর

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি ধর্মপুর গ্রামে যৌতুক না পেয়ে পাষন্ড স্বামী শ্বশুর-শ্বাশুড়ী সহ কয়েক জন জান্নাতী (২০) নামের এক গৃহবধুকে বেধরক মারপিট করে গুরুতর আহত করেছে। আহত গৃহবধু বর্তমানে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ১৯ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জান্নাতীর মাথায় ও বাম গালে হাড়কাটা জখম রয়েছে। এছাড়া তার বাম চোখটি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে জান্নাতী আশঙ্কামুক্ত হলেও তার বাম চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতীর বছর দুয়েক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে আসছিল। এনিয়ে কয়েক দফায় জান্নাতীকে মারধর করা হয়। এই ঘটনায় এলাকায় শালিশও হয়েছে কয়েকবার। কিন্তু যৌতুকের দাবি ছাড়েনি মামুন ও তার পরিবার। এক পর্যায়ে গত ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটার দিকে মামুন ও তার পরিবারের লোকজন জান্নাতীকে তার বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ এক লাখ টাকা আনতে বলে। এতে রাজি না হওয়ায় তারা জান্নাতীকে এলোপাথারি মারধর শুরু করে।

এ সময় জান্নাতীর মাথায়, বুকে, বাম গালে গুরুতর হাড়কাটা জখম হয়।এবং বাম চোখে ঘুষি মারার কারণে চোখের দৃষ্টিশক্তি হারাতে পারে জান্নাতী। পরে স্থানীয়রা জান্নাতীকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। জান্নাতীর বাবা অভিযোগ করেন, মামুন সহ তার লোকজন নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, এই ঘটনায় জান্নাতীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!