1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় ব্রহ্মপুত্র থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় ব্রহ্মপুত্র থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শহিদুল ইসলাম (৩৫) নামে এক নিখোঁজ জেলের লাশ ৫ ঘন্টা পর  শনিবার সকালে এবং অপর একজনের গলিত লাশ গতকাল শুক্রবার বিকেলে উদ্ধার করা হয়। ফুলছড়ি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শহিদুল ইসলাম (৩৫) তার চাচা খলিল মিয়াসহ গতকাল শনিবার ভোরে নৌকায় করে জাল নিয়ে ব্রহ্মপুত্রে মাছ ধরতে যায়।

বালাসীঘাট সংলগ্ন কেকতিরহাট এলাকায় মাছ ধরার সময় হঠাৎ নৌকা থেকে শহিদুল ইসলাম পড়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রায় ৫ ঘন্টা পর কেকতিরহাট এলাকায় শহিদুল ইসলামের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করে নিয়ে আসে। অপরদিকে বালাসীঘাট সংলগ্ন চায়না প্রজেক্ট এলাকায় গত শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্রে এক ভাসমান গলিত লাশ উদ্ধার করা হয়। তার পরণে জিন্সেরপ্যান্ট ও টি-শার্ট ছিল। পুলিশ লাশটি একজন যুবকের বলে মনে করছে। তাকে অন্য কোথাও হত্যার পর তাকে ব্রহ্মপুত্রে ভাসিয়ে দেয়া হয় বলে তাদের সন্দেহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!