শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আফগানিস্তানে আরো ৩,৯০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরো ৩,৯০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব সেনা মোতায়েনের ফলে আফগান পরিস্থিতির কী পরিবর্তন ঘটবে তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইতোমধ্যে সেনা পাঠানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হবে না। বলা হচ্ছে- পেন্টাগন প্রধান ৩,৯০০ সেনা পাঠাতে চাইছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর থেকে জেনারেল ম্যাটিস আফগানিস্তানে আরো সেনা পাঠানোর পরিকল্পনা করে আসছিলেন। এজন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আফগান নীতি ঘোষণার অপেক্ষায় ছিলেন।

বর্তমানে আফগানিস্তানে প্রায় ১১,০০০ মার্কিন সেনা রয়েছে। দেশটিতে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন থাকার ঘোষণা গত বছর দেয়া হলেও প্রকৃতপক্ষে দেশটিতে দুই হাজার ছয়শ’ বাড়তি সেনা রয়েছে। সম্প্রতি এ তথ্য স্বীকার করেছে ওয়াশিংটন।

গত ২১ আগস্ট ট্রাম্প আফগান নীতি ঘোষণা করেন এবং তারপরই পেন্টাগন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল।

ইরাক ও আফগান যুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ডের জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন জেনারেল জেমস ম্যাটিস। সেজন্য তিনি যুক্তরাষ্ট্রে ‘পাগলা কুকুর’ বলে খ্যাত।

ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেয়ার আগে ট্রাম্প অনেকটা গর্ব করে বলেছিলেন, ‘আমি পাগলা কুকুর জেমস ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft