1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আজকে বিএনপি যে মানবতার কথা বলছে তা ২০১৫ সালে কোথায় ছিল: হানিফ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

আজকে বিএনপি যে মানবতার কথা বলছে তা ২০১৫ সালে কোথায় ছিল: হানিফ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা প্রসঙ্গে সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলা বিএনপির রাজনৈতিক নোংরামী বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।

তিনি বলেন, ‘রোহিঙ্গা সঙ্কট নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলা, বিএনপির রাজনৈতিক দেওলিয়াপনা ছাড়া আর কিছুই নয়।’

রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, বিএনপির আমলে রোহিঙ্গা সমস্যার সমাধান তারা (বিএনপি) করতে পারেনি।

তিনি শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল মোতালেবের কুলখানীতে যোগদানকালে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে না করে একাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোনো সংগঠনকে সেখানে যেতে দিচ্ছে না বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় ঐক্য তাদের সঙ্গে হয় যাদের মধ্যে মানবিক গুণাবলি থাকে।

তিনি বলেন, আজকে বিএনপি যে মানবতার কথা বলছে এ মানবতা ২০১৫ সালে কোথায় ছিল। ৯৩ দিন অবরোধের নাম করে তারা এ দেশের নিরিহ-নিরপরাধ ২শ’ ৩১ জন মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, ২ হাজার মানুষকে অগ্নিদগ্ধ করা হয়েছিল।

নিজের দেশের জনগণের প্রতি যাদের মানবতাবোধ নেই, দরদ নেই, তাদের মানবতা জাগছে রোহিঙ্গাদের নিয়ে, এটা বিএনপির রাজনৈতিক নোংরামি বলে তিনি মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সভাপতি তাইজাল আলী খান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!