1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক মেরামতের দাবীতে ডোমারে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার রেলঘুন্টি মোড়ে ডোমারের সর্বস্তরের সাধারন জনগনের ব্যানারে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডোমার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে ও দীপ্ত টিভির নীলফামারী প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুজন ইসলাম,সুমন রহমান,ছাত্রলীগ নেতা হাচান চৌধুরী,আশিক রহমান,তরুন নাগরিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল এসকে, প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান প্রমুখ।

বক্তারা ডোমার ফায়ার ষ্টেশন থেকে থানা পর্যন্ত চলাচলের অযোগ্য সড়ক অবিলম্বে সংস্কার দাবী জানিয়ে বলেন এই এক থেকে দুই কিলোমিটার রাস্তার যে অবস্থা তাতে মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল বাদ দিয়েছে। পৌরসভার ভিতরে অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের এই রাস্তার প্রতিটি অংশ ভেঙ্গে বিরাট বিরাট গর্তের সৃষ্টি হয়েছে।

রাস্তার মধ্যে গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিটি দিনেই ঘটছে দুর্ঘটনা। তাছাড়া ১০ চাকার ট্রাক চলাচল করায় রাস্তার অবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছে। বক্তারা এই ভাঙ্গা রাস্তা দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধেরও দাবী জানান।

নীলফামারী জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একে এম হামিদুর রহমান রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অচিরেই কাজ শুরু করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!