1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

সাদুল্যাপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী উদ্বোধনে জেলা প্রশাসক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

বেকার যুব-যুবতীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাদুল্যাপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৫ম পর্ব) এর প্রশিক্ষণ উদ্বোধনী ঘোষণা করলেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। আজ বুধবার সাদুল্যাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খাঁন, উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, থানার ওসি (তদন্ত) এমরানুল কবির, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি সামছুজ্জোহা প্রমাণিক রাঙ্গা, সাদুল্যাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, সাংবাদিক আবেদুর রহমান স্বপন ও সরকার মোঃ শহীদুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৫ম পর্ব) সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়ন থেকে ৪৯৯৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৭০৩ জন প্রার্থী বাতিল করা হয়েছে। চুড়ান্তভাবে ৪২৯৪ প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত।

বৃহস্পতিবার সাদুল্যাপুর উপজেলার ৫টি ভেন্যুতে ১০৭৫ জন প্রার্থীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পর্যাক্রমে নির্বাচিত সকল প্রার্থীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!