1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

সাঘাটায় ডেপুটি স্পীকারের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি সাঘাটা উপজেলার বন্যা দূর্গত এলাকার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্যা দূর্গত মানুষের দুঃখ দূর্দশা দেখে আবেগপ্লুত হয়ে পড়েন।

বন্যা দূর্গত এলাকা পরিদর্শনকালে হলদিয়া ইউনিয়নের নলছিয়া হতে হলদিয়া বাজার পর্যন্ত ৪ কি.মি. নদী ভাঙ্গন প্রতিরোধ চিরস্থায়ী বন্দোবস্তের জন্য বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন। বন্যার্তদের উদ্যেশ্যে তিনি আরও বলেন, বন্যার্ত মানুষের সাহাযার্থে সরকার প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং তাদের দূর্দশা লাঘবে প্রয়োজনীয় যা কিছু করা দরকার তা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

শনিবার দিনভর সাঘাটা উপজেলার বন্যা দূর্গত এলাকার পরিদর্শন শেষে কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা শিমুলবাড়ী নুরল আমিন আইডিয়াল কেজি স্কুল ও মৎস খামার পরিদর্শন এবং নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, আ’লীগ নেতা ও কচুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ সরকার।

আরও বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজার রহমান, প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, উক্ত আইডিয়াল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আমিন, কামালেরপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!