1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে: সিইসি - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে: সিইসি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আনুষ্ঠিতভাবে দেখা করে বলেছে। বিভিন্ন পত্রপত্রিকায় ও টেলিভিশনে কোথাও তারা বলেনি তারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের সভাকক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ, স্থগিত এবং উপনির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ ১৬টি জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন। সংলাপ শেষ হলে বুঝা যাবে কি পর্যায়ে সেনা মোতায়েন করা যায়। ’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে নির্বাচন কমিশন সে ব্যপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। সে কারণে রোহিঙ্গাদের বায়োম্যাট্রিক পদ্ধতির সঙ্গে আমাদের সম্পৃক্ত রাখার কথা বলেছি।’

নির্বাচন সংশ্লিষ্ট যারা দায়িত্বে থাকেন মাঠ পর্যায়ে তাদের কথা শোনা খুবই জরুরি। নির্বাচনের কিছু তথ্য তাদেরকে অবহিত করা এবং তাদের কথা শোনার জন্যেই এ ধরনের মতবিনিময়ের আয়োজন বলে জানান সিইসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!