1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

‘রোহিঙ্গা শরণার্থীদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে বলেও জানান তিনি।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমকে দেখতে যাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর, ডায়াবেটিসের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহর অধীনে ভর্তি হন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গার স্রোতের সঙ্গে কত কিছু ঢুকে পড়েছে, তা আমরা এখনো জানি না। ইতিমধ্যে ওই এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে।

বিষয়টি নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস সংগঠনগুলোসহ বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানিয়ে আওয়ামীলীগের এই সাধারণ সম্পাদক আরও বলেন, এখন সরকারের নীতি রোহিঙ্গা পুশিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!