1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

রোহিঙ্গাদের কান্নায় পৃথিবীর আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে: রিয়াজুল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘মায়ানমারের রোহিঙ্গাদের কান্নায় পৃথিবীর আকাশ-বাতাস আজ ভারী হয়ে উঠেছে। গণহত্যা করা হচ্ছে অসংখ্য নিষ্পাপ নারী-শিশু যুবক ও বৃদ্ধাকে। এসব ঘটনায় বিশ্ব বিবেক আজ স্তব্ধ।’

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘মায়ানমারে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ভয়াবহ পাশবিক অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এই মানববন্ধনের আয়োজন করে।

কাজী রিয়াজুল হক বলেন, ‘রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন রাজ্যের নাগরিক। তারা সে দেশের সরকারকে ভোট দিয়েছে, তাই তারা মায়ানমারে বসবাস করার অধিকার রাখে। বিশ্ব মানবতার স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে ভূমিকা নিয়েছে এটা অব্যাহত থাকলে মায়ানমার সরকার নির্যাতিত রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিতে শনিবার প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। তার কাছে আমাদের দাবি সেই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট ভাবে তুলে ধরা হোক। পাশাপাশি জাতিসংঘসহ বিশ্ব নেতাদের প্রতি আমাদের দাবি থাকবে রোহিঙ্গা সংকট সমাধানে মায়ানমারের ওপর যেন চাপ প্রয়োগ করা হয়।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!