1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা পরিদর্শনে মার্কিন মন্ত্রীকে বাধা!

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের মধ্যে মানবিক সঙ্কট তৈরির প্রেক্ষাপটে ওয়াশিংটনের উদ্বেগ এবং ত্রাণ ও মানবাধিকারকর্মীদের ঢুকতে দিতে চাপ তৈরির উদ্দেশ্যে মায়ানমার সফর করছেন যুক্তরাষ্ট্র উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মারফি।

কিন্তু তাকে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা পরিদর্শনে যেতে না দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্সের।

বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন চলার মধ্যে মায়ানমার সফররত যুক্তরাষ্ট্রের এ মন্ত্রীকে রাখাইনের মংডু জেলার কোনো স্থানে যেতে দেওয়া হবে না বলে শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র মায়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি সমর্থন প্রকাশ করলেও রাখাইনে রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে।

মায়ানমারের কর্মকর্তারা বলছেন, প্যাট্রিক মারফি রাজধানী নে পি দোতে সরকারি নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং মঙ্গলবার জাতির উদ্দেশে সু চির ভাষণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

রাখাইন রাজ্যের রাজধানী শিডউয়েও সফর করতে পারবেন যুক্তরাষ্ট্রের এই যুক্তরাষ্ট্র উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেখানে রাজ্য গভর্নরের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে বলে রয়টার্সকে জানান রাজ্য সরকারের সচিব তিন মং স্যি।

কিন্তু ২৪ অগাস্টের পর সেনা অভিযান চলা রাজ্যের উত্তরাঞ্চলের মংডু জেলা পরিদর্শনের বিষয়ে মং স্যি বলেন, সেখানে(যাওয়ার) অনুমতি পাবেন না তিনি।

মংডুতে ত্রাণ কর্মীদের যাওয়া নিষিদ্ধ করা হয়নি বলে শুক্রবার মায়ানমার বললেও সরকারের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতির কারণে ত্রাণকর্মীদের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের উদ্বেগ রয়েছে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, রাখাইনে সেনা সদস্যরা তাদের নির্বিচারে হত্যা করছে, জ্বালিয়ে দিচ্ছে ঘর।

শুক্রবারও রাখাইনের নয়ানচুয়াং গ্রামের ৩০টি ঘর পুড়িয়ে দেওয়া হয় বলে মায়ানমারের সরকারি পত্রিকা নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে।

পুড়ে যাওয়া সবগুলো ঘর রোহিঙ্গাদের বলে সংবাদ প্রতিবেদনে জানানো হলেও কীভাবে তা পুড়েছে, তা নিশ্চিত করা হয়নি।

সাম্প্রতিক সেনা অভিযান শুরুর পর গত তিন সপ্তাহে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। এ ধরনের সেনা অভিযানকে ইতোমধ্যে ‘জাতিগত শুদ্ধি অভিযানের যথাযথ দৃষ্টান্ত’ বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!