1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

রাখাইনের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে: বিশপ আলেকজান্ডার

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা গণহত্যা ও অত্যাচারের বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন মায়ানমারের রাখাইনের খ্রিস্টান যাজকরা।

জরুরি ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাখাইনের ‘পাইয়ে ডায়োসিসের’ বিশপ আলেকজান্ডার পিয়োনো চো বলেন, এখানকার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

সংখ্যালঘু রোহিঙ্গারা রাখাইন রাজ্যের পাইয়ে ডায়োসেসের আওতাধীনে অবস্থিত।

এক বিবৃতিতে বিশপ আলেকজান্ডার পিয়োনো চো বলেন, ‘আজ রোহিঙ্গা পরিস্থিতি বিচার করা খুবই কঠিন। এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো সংবাদ নেই এবং সরকার অথবা রোহিঙ্গা কিংবা অন্য কোনো সোর্স থেকে প্রচার করা সংবাদের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আমরা দৃঢ়ভাবে একটি শান্তিপূর্ণ সমাধান আশা করছি; যার মাধ্যমে সকলের মর্যাদা ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শিত হবে।’

বেসামরিক নাগরিকদের উপর সামরিক বাহিনীর আক্রমণাত্মক আচরণ এবং হামলা এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে বিশপ আলেকজান্ডার পিয়োনো বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিদ্রোহীদের হামলার কারণে পরিস্থিতির আরো জটিল ও অবনতি ঘটেছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গারা শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ মানুষ। তারা ব্রিটিশ যুগে বাংলাদেশ থেকে বার্মায় আসেন এবং রাখাইনের স্থানীয় জনগণের সঙ্গে যুগের পর যুগ ধরে কোন সমস্যা ছাড়াই বসবাস করছেন। চার বছর আগে রাখাইন তরুণীকে কথিত ধর্ষণের অভিযোগে প্রথমবারের মতো রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘বৌদ্ধ চরমপন্থী দলগুলোর হস্তক্ষেপের কারণেও সহিংসতা আরো দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং এই দ্বন্দ্ব একটি ধর্মীয় দ্বন্দ্বে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছিল। দুর্ভাগ্যবশত, বিভাজন এবং ঘৃণা অব্যাহতভাবে লালন করা হচ্ছে।’

এলাকাটি সম্পূর্ণরূপে অবরুদ্ধ থাকায় বর্তমান পরিস্থিতি অজ্ঞাত রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন শরণার্থী সবচেয়ে বড় অসুবিধায় রয়েছে। তাদের জীবন এখন ঝুকিঁপূর্ণ। এলাকাটি সম্পূর্ণরূপে অবরুদ্ধ এবং কেউ যাচাই করতে পারছে না ঠিক কি ঘটছে।’

তিনি বলেন, ‘মানুষের মর্যাদা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কেবল প্রার্থনা করতে পারি।’

গত দুই সপ্তাহে নিগৃহীত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের কমপক্ষে ৩,০০০ জনকে হত্যা করা হয়েছে। তাদের মধ্য অনেক নারী ও শিশুও রয়েছে।

দেশটির সেনাবাহিনী ও চরমপন্থী বৌদ্ধদের নির্যাতন থেকে বাঁচতে দুই সপ্তাহেরও কম সময়ে প্রায় ৩ লাখ রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

সূত্র: খ্রিস্টান ইন পাকিস্তান ডটকম

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!