1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে চালু হচ্ছে আইসিসির নতুন নিয়ম

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ দিয়ে চালু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম-কানুন।

নতুন নিয়মে পরিবর্তন হয়েছে ডিআরএস-এর ব্যবহার, কোড অব কনডাক্ট, ব্যাটের সাইজ, খেলোয়াড়দের আচরণের বিধিনিষেধ আর মাঠে ফিল্ডারদের সীমাবদ্ধতা।

এক নজরে আইসিসির নতুন নিয়মগুলো:

ডিআরএস

বর্তমানে আম্পায়ারের কোনো এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত রিভিউ নেওয়া হলে, যদি রিপ্লেতে ‘আম্পায়ার্স কল’ দেখা যায় তবে সে সিদ্ধান্ত আর পরিবর্তন হয় না এবং আবেদন করা দলটির একটি রিভিউ নষ্ট হয়ে যায়। তবে নতুন নিয়মে এলবিডব্লিউর সিদ্ধান্তে ‘আম্পায়ার্স কল’ হলে সিদ্ধান্ত পক্ষে না পাওয়া দলের রিভিউ নষ্ট হবে না।

প্রতি ৮০ ওভারে নতুন দুটি রিভিউ পাওয়ার নিয়মটা অবশ্য থাকছে না। নতুন নিয়মে পুরো ইনিংসেই শুধু দুটি রিভিউ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহারের ন্যূনতম মানদণ্ডও ঠিক করে দেওয়া হয়েছে। বাধ্যতামূলক হচ্ছে বল-ট্র্যাকিং ও এজ-ডিকটেশন প্রযুক্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও থাকবে রিভিউ।

ব্যাটের আকৃতি

ব্যাট-বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে আইসিসি ব্যাটের আকৃতির ব্যাপারে সুপারিশের অনুমোদন দিয়েছে। এই নিয়ম অনুযায়ী ব্যাটের প্রস্থ হবে ১০৮ মিলিমিটার (৪.২৫ ইঞ্চি)। পুরু হবে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার। আর কিনারা হবে ৪০ মিলিমিটার।

অসদাচরণের শাস্তি

নতুন নিয়মে মাঠে সর্বোচ্চ পর্যায়ের অভব্য আচরণের শাস্তি হিসেবে ক্রিকেটারদের বের করে দিতে পারবেন আম্পায়ার।

রান আউটের নিয়ম সংশোধন

বর্তমানে ব্যাটসম্যান ক্রিজ অতিক্রম করার পর বেল পড়ার সময় যদি তার ব্যাট বা পা শূন্যে থাকে, তাহলে তাকে আউট দেওয়া হয়। কিন্তু নতুন নিয়মে একবার ব্যাট কিংবা পা ক্রিজ অতিক্রম করলে, পরে শূন্যে থাকলেও ব্যাটসম্যানকে আর রানআউট হতে হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!