1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ আর ভুল পথে পরিচালিত হবেনা: খালিদ মাহমুদ চৌধুরী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, এই বাংলাদেশকে ভুল ইতিহাস, মিথ্যা ইতিহাস, বিক্রিত ইতিহাস শিক্ষা দিয়ে আমরা কখনও পিছিয়ে দিতে পারিনা। তাই আমাদের সঠিক ইতিহাস জানতে হবে। যে জাতি তার ইতিহাস সম্পর্কে না জানে, ভুল পথে হাটে সে জাতি কখনও এগিয়ে যেতে পারেনা।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করার পরে এই বাংলাদেশের ইতিহাসকে বিক্রিতি করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ককে খল নায়ক উপস্থাপনা করা হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনর্বাসন করা হয়েছিল, চাকরি দেওয়া হয়েছিল।

ঐ রাজাকার, আলবদররা যারা আমাদের ৩০ লক্ষ মানুষকে হত্যার মদদ দিয়ে সমর্থন দিয়েছিল এবং ক্ষেত্র তৈরী করে তাদেরকে এই বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছিল। সেই গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদী, নিজামী রাজাকারদের বাংলাদেশে মন্ত্রি বানানো হয়েছিল।

খালিদ আরও বলেন, আজ বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। ১৯৭১ সালে যারা অপরাধ করেছিল তাদেরও আমরা বিচার করেছি এবং রায় কার্যকর করেছি। বাংলাদেশ আর ভুল পথে পরিচালিত হবেনা। বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে। কারণ আমরা ইতিহাসকে আক্রে ধরার ক্ষেত্র তৈরী করেছি।

আজ সোমবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউ.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, ধর্মপুর ইউ.সি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।

অত্র বিদ্যালয়ের সভাপতি মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপুর ইউ.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছের।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোজাম্মেল হক, প্রাক্তন ছাত্রী শামিমা আক্তার লিপি প্রমুখ বক্তব্য রাখেন।

পরিচালনা করেন, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান’র  আহবায়ক আল্লামা আজাদ ইকবাল লাবু। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!