1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের ২৩ জেলায় একটি করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে।

শনিবার আইডিইবি মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদপ্তর আয়োজিত চীন সরকারের স্কলারশীপ প্রাপ্ত কারিগরি ক্ষেত্রে ৩৪৯ জন শিক্ষার্থীর যাত্রাপূর্ব ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।

চীন সরকারের ৩০ জন বাছাইকারক নিজস্ব পদ্ধতিতে বাছাই করে মোট ৩৪৯ জন শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদান করেছে। এরমধ্যে ৩১৮ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী। এরা চীনের ১০টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে।

পরবর্তীতে সেখানে তারা উচ্চতর ডিগ্রিতে অধ্যয়ন তথা কর্মসংস্থানের সুযোগ পাবেন। এরা দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যয়ন করছিল।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসচিব মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ বক্তৃতা করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষতায় গড়ে তোলাই হচ্ছে বর্তমান সরকারের শিক্ষানীতির মূল লক্ষ্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!