1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি ইসলামী ফ্রন্টের

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দলটির চেয়ারম্যান মাওলানা এম এ মান্নানের নেতৃত্বে ১২ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের সময় এ দাবি জানান তারা।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিতত্বে অনুষ্ঠিত এ সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এ সময় ইসির অন্যান্য কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সংলাপে দলটির পক্ষ থেকে নির্বাচনী আইন সংস্কার, বিদেশে অবস্থানরত সব বৈধ ব্যক্তিদের ভোটাধিকারের সুযোগ দেয়া, সঠিক সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্বাচন সংক্রান্ত সব আইন বাংলায় করা, নারীদের প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাহী কমিটির নির্দিষ্ট সীমিত কোটায় না রেখে প্রত্যেক রাজনৈতিক দলের অংশ কিংবা সহযোগী সংগঠন গঠন করে স্বাধীনতাভাবে রাজনীতি করার সুযোগ দেয়ার দাবি জানানো হয়।

এছাড়া সংলাপে নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের অধীনে আনার দাবি জানায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!