1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

ধর্ষকগুরুর পালিত কন্যা হানিপ্রীত গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

ভারতের আলোচিত ধর্ষকগুরু রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাই বিমানবন্দর থেকে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আগেই লুক আউট নোটিশ জারি ছিল। এ কারণে হানিপ্রীতের খোঁজে তৎপর ছিল পুলিশ।

জানা গেছে, অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা ছিল হানিপ্রীতের। তিনি নার্সের পোশাকে ছিলেন। চুলে সাদা রং করেছিলেন তিনি। কিন্তু বিমান বন্দর থেকে পঞ্জাব পুলিশ ও মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হানিপ্রীতের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয়া হয়েছে। সেখানে তার নাম লেখা রয়েছে প্রিয়াঙ্কা তানেজা। তবে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

শোনা যাচ্ছে, তাকে সোমবারই পঞ্জাবে নিয়ে যাওয়া হবে। তারপর তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে উত্তেজনা ও সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে।

এদিকে হানিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্তা দাবি করেন যে, হানিপ্রীতের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ধর্ষক রাম রহিমের। নিজের পাপ ঢাকতেই হানিপ্রীতকে দত্তক নিয়েছিল সে। এ নিয়ে ২০১১ সালে বিশ্বাস গুপ্তা মামলাও করেছিলেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমের কাছে।

রাম রহিমের জেলে যাওয়ার দিন তার সঙ্গে ছিলেন হানিপ্রীত। এমনকী জেলেও হানিপ্রীতকে নিয়ে যাওয়ান আবদার করেন রাম রহিম।

তিনি অনুরোধ করেছিলেন, জেলের কুঠুরিতে পালিত কন্যা হানিপ্রীতকেও থাকতে দেয়া হোক। এই মর্মে আবেদনও করা হয়েছিল সিবিআই আদালতে। এই দাবির পক্ষে যুক্তিও ছিল বেশ জোরাল। দীর্ঘ দিন ধরে পীঠের ব্যথায় ভুগছে রাম রহিম। পালিত মেয়ে হানিপ্রীতই সব থেকে ভালো দেখাশোনা করতে পারবে তাকে। কারণ হানিপ্রীত একজন আকুপাংচার বিশেষজ্ঞ। প্রয়োজনে রাম রহিমকে ম্যাসাজ করে দিতে পারবে পালিত কন্যা হানিপ্রীত।

তবে ধর্ষক রাম রহিম এবং মেয়ে হানিপ্রীতের দাবি খারিজ করে দেয় সিবিআই আদালত।

কলকাতা২৪ অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!