1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

কোনো রোহিঙ্গা সীমানার বাইরে গেলেই তাকে ফেরত পাঠানো হবে: আইজিপি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

কোনো রোহিঙ্গা যাতে আশ্রয় শিবিরের বাইরে যেতে না পারে। আর যদি কোনো রোহিঙ্গা সদস্য তাদের শিবিরের বাইরে চলে যায়, তবে তাদের কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক।

শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়নবাজার এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে খাদ্য, চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করেছেন। আমরা জনগণকে আহ্বান জানিয়েছি তারা কেউ যেন কোনো রোহিঙ্গাকে তাদের বাড়িতে আশ্রয় বা ভাড়া না দেন। কোনো রোহিঙ্গা ক্যাম্পের বাইরে গেলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবর দেয়া হয়।

শহিদুল হক বলেন, রোহিঙ্গারা যেন তাদের শিবিরের নির্ধারিত সীমানার বাইরে যেতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি। তারপরও যদি কোনো রোহিঙ্গা সদস্য তাদের শিবিরের বাইরে চলে যায়, তবে তাদের কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন নদীর মোহনায় পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এটি তিনটি জেলারও মিলনস্থল। তদন্ত কেন্দ্রটি প্রতিষ্ঠা পাওয়ায় গাজীপুর, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলার শীতলক্ষ্যা নদীকেন্দ্রিক সীমান্তবর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে।

এ তদন্ত কেন্দ্রে একজন পরিদর্শক, চারজন উপপরিদর্শকসহ মোট ৪০ জনের জনবল থাকবে। কেন্দ্রটির যেকোনো প্রকার অভিযোগ, সাধারণ ডায়েরি গ্রহণ করার ক্ষমতা থাকবে। তবে সেগুলো রুজু হবে কাপাসিয়া থানায় এবং তদন্তকাজ সম্পন্ন করবে তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা। পরে স্থানীয় শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি, আইজিপি এ কে এম শহিদুল হক, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!