1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

কুড়িগ্রামে বন্যার্তদের ত্রাণ দিলেন ব্রাহ্মণবাড়িয়াবাসী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলের বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম জেলার বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী।

ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর সহায়তা ও জেলা পুলিশের উদ্যোগে এই দুই জেলায় ১২ টি ট্রাকে করে মোট ১০ হাজার প্যাকেট ত্রানসামগ্রী বিতরণ করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা পুলিশ ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।

বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে ও কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মো. শরীফ ভান্ডারি প্রমুখ।

অনুষ্ঠানে বন্যা দুর্গত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচ হাজার নারী-পুরুষের হাতে ত্রানসামগ্রীর প্যাকেট তুলে দেন অতিথিরা।

এছাড়া একই সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আরেকটি স্বেচ্ছাসেবী দল লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষপচা ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে সমপরিমান ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে দেওয়া ত্রাণ সামগ্রীর প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, চিড়া, চিনি, সুজি, খাবার স্যালাইন, পানি, শুকনো খাবার, শাড়ি ও লুঙ্গি রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!