1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

এ মাসেই প্রধানমন্ত্রীর প্লট বুঝে পাবেন মিরাজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজকে আনুষ্ঠানিকভাবে প্লট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ আগস্ট মিরাজের হয়ে তার বাবা মো. জালাল হোসেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে জমির কাগজপত্র বুঝে নেন। বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকা মিরাজ খুলনায় ফিরলে তার নামে জমি দলিল রেজিস্ট্রি করা হবে বলে জানা গেছে।

কেডিএ বলছে, নগরীর মুজগুন্নি প্রধান সড়কে কেডিএ’র বাণিজ্যিক-কাম আবাসিক এলাকায় মোট ৩.০৭ কাঠা জমি দেওয়া হয়েছে।

তাকে প্রতীকী মূল্যে (এক হাজার এক টাকা) প্রধানমন্ত্রী এই জমি অনুমোদন করেছেন।

মিরাজের বাবা মো. জালাল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রী ওর খেলায় খুশি হয়ে জমি দিলেন, যা পরম কৃতজ্ঞতার।

দেশের মাটিতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে নিজের অভিষেকেই অসাধারণ কৃতিত্ব দেখান খুলনার ছেলে মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ব্রিটিশ বধে সিরিজ সেরা হন তিনি। তার এই কৃতিত্বের ফলেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় ও সিরিজ ড্র করে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!