1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা নিতে চীন-রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া জাপানের দিকে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ং-এর আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে চীন। তবে বেইজিং বলেছে, উত্তর কোরিয়াকে থামানোর কোন চাবিকাঠি তাদের হাতে নেই। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পিয়ংইয়ং-এর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানানোর পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানালো বেইজিং। রাশিয়াও এই অস্ত্র পরীক্ষার নিন্দা করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হুয়া চুন-ইং ‘আনুষ্ঠানিক কূটনৈতিক পথে শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানিয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এই ‘অবৈধ’ অস্ত্র পরীক্ষার নিন্দা করার পাশাপাশি বলেছে ‘ওয়াশিংটনের দিক থেকে একমাত্র আগ্রাসী কথাবার্তাই শোনা যাচ্ছে।’

উত্তর কোরিয়ার ছোঁড়া মধ্যম-পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জাপানের প্রায় পাঁচশো মাইল উপর দিয়ে উড়ে যায়। এসময় জাপানে বিমান অভিযান-বিরোধী সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। টেক্সট মেসেজ পাঠিয়ে লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতেও বলা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়েছে তিন হাজার ৭০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে, জাপানি দ্বীপ হোক্কাইডোর কাছে।

কর্মকর্তারা বলছেন, গত মাসে জাপানের দিকে যে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিলো এবারেরটি তার চেয়েও বেশি উপর দিয়ে এবং আরো বেশি দূরে গিয়ে পড়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শিঞ্জো আবে বলেছেন, তার দেশ এধরনের ‘বিপজ্জনক উস্কানি’ বরদাস্ত করবে না।

উত্তর কোরিয়ার এই পরীক্ষার পরপরই দক্ষিণ কোরিয়াও দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই পরীক্ষার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং-এর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে চীন ও রাশিয়ার প্রতি আহবান জানিয়েছিলেন।

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্প্রতি আরো কঠোর করা হয়েছে।

শুক্রবার আরো পরের দিকে যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এবিষয়ে বিশেষ বৈঠকের কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!