1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

আধাঘণ্টা অন্ধকারে শাহজালাল বিমানবন্দর

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এতে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল বিমানবন্দরটি। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় বিমানের যাত্রীদের।

রবিবার বিকেলের দিকে হঠাৎ করে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের এই এক নম্বর আন্তর্জাতিক বিমানবন্দরটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও আটকা ছিল বলে অভিযোগ করেছেন ভোগান্তিতে পড়া যাত্রীদের। তবে এমন ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপাল থেকে বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশনের সময় আটকে পড়ে যাত্রীরা। প্রায় আধাঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে বিমানবন্দরটি। যে কারণে যাত্রীদের ইমিগ্রেশনে আটকে থাকতে হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা এই প্রতিবেদককে বলেন, বিমানবন্দরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কে কী অভিযোগ করেছে তা আমরা জানি না। আমাদের বিদ্যুত চলে গেলে বিকল্প ব্যবস্থা রয়েছে। দুটি বৈদ্যুতিক কানেকশনের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থাও রয়েছে। এ ধরনের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

তবে যোগাযোগ করা হলে ইমিগ্রেশন পুলিশের ডিউটি অফিসার মুকিত হাসান খান বলেন, ‘শাহজালাল বিমানবন্দরে দুটি বিদ্যুতের লাইন। একটি লাইনে বিদ্যুৎ ছিল না। যে কারণে ৩টা ৫৪ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ সময় যাত্রীদের কিছু সময় অপেক্ষায় থাকতে বলা হয়।

এতে কোনো বিমানের ফ্লাইট কিংবা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়নি বলেও দাবি করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!