1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

অবশেষে মুখ খুললেন সু চি, দোষ চাপালেন রোহিঙ্গাদের ওপর

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

অবশেষে মুখ খুললেন মায়ানমারের স্টেট কাউন্সেলর ও নোবেলজয়ী নেত্রী অং সান সু চি। দেশটিতে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে আন্তর্জাতিক সমালোচনায় প্রতিক্রিয়া জানালেন তিনি।

তবে রাখাইনের মানবিক সঙ্কটের বিষয়ে তিনি কোনো কথা বলেননি। উল্টো রোহিঙ্গাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এক হাত নিয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কটকে ঘিরে অনেক ভুয়া তথ্য প্রকাশিত হচ্ছে এবং ‘সন্ত্রাসীরা’ এগুলো ছড়াচ্ছে।

বিবৃতিটি প্রকাশের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরগানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন সু চি। এরদোনকে সু চি বলেন, রোহিঙ্গা জঙ্গিরা ভুল তথ্য প্রকাশ করছে। অত্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে তারা এসব করছে বলে মন্তব্য করেন সু চি।

 

বিবৃতিতে সু চি আরো বলেন, ‘আমরা ভালো করে জানি, অন্য অনেকের চেয়ে বরং বেশি, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষা বলতে আসলে কী বোঝায়।’ ফলে মায়ানমারের সব মানুষের অধিকার রক্ষার বিষয়ে কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ মঙ্গলবার জানায়, ২৫ আগস্টের পর থেকে প্রায় সোয়া লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রাখাইন রাজ্যে সংঘাত বন্ধে মায়ানমার সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে জাতিসংঘ।

 

এদিকে, সু চির নোবেল পুরস্কার বাতিলের দাবি জানিয়েছেন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী। হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপিয়ান মিডিয়া ডাইরেক্টর অ্যান্ড্রু স্ট্র্যোলাইনও আছেন তাদের মধ্যে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক সম্পাদকীয়তে লিখেছে, একটি দুষ্ট শাসকের সহানুভূতিহীন প্রতিমা হিসেবে সু চি আবির্ভূত হচ্ছেন বলে মনে হচ্ছে। তসলিমা নাসরিন গার্ডিয়ানের এই বক্তব্য টুইট করেছেন।

সূত্র: ডয়চে ভেলে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!