1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

  • আপডেট হয়েছে : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

 

আজ শনিবার পবিত্র ঈদুল আজহা। সারাদেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন মুসলমানরা।

জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বিশিষ্ট নাগরিকেরা অংশগ্রহণ করেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হচ্ছে ঈদের পাঁচটি জামাত।

বন্দরনগরী চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত উপমহাদেশের সর্ববৃহ‍ৎ ঈদ জামাতের নামাজ আদায় সম্পন্ন হয়েছে। নামাজ শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে পশু কোরবানি শুরু হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। আটটার পর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঈদের জামাত আদায় করে পশু কোরবানির জন্য যখন সবাই প্রস্তুতি নিচ্ছে তখনই বৃষ্টি শুরু হয়। এতে পশু জবাই ও ব্যবস্থাপনা নিয়ে কিছুটা সমস্যায় পড়েছে রাজধানীবাসী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ, জাতিসহ গোটা মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!