1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

সাঘাটায় ব্রীজের সংযোগ ভেঙ্গে যাওয়ায় ভোগান্তি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৭ বার পড়া হয়েছে

বন্যায় সাঘাটার ৪টি সড়ক ভেঙ্গেচুরে ও ৫টি ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ও সাম্প্রতিক বন্যায় সড়কগুলোর ক্ষতি হলেও সংস্কারের কোন পদক্ষেপ নেই। এতে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।

জানাগেছে, সড়কগুলোতে যান চলাচলের অধিক চাপ, নি¤œামানের কাজ হওয়া ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে সড়কগুলোর এখন বেহাল দশা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ, পিচ উঠে যাওয়া ও রাস্তার দু’পাশে মাটি ধ্বসে যাওয়ায় যান চলাচল বিপদজনক হয়ে পড়েছে।

এসব রাস্তা গুলোর বেশির ভাগই গ্রামের মধ্য দিয়ে যাওয়ায় নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। উপজেলার বোনারপাড়া সদর হতে ত্রিমোহনী ঘাট সড়কে অন্তত ২০টি স্থানে ছোট বড় আকারে ভেঙ্গে ধ্বসে গেছে। গেল বন্যায় বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী প্রধানের বাড়ীর পেছনে ব্রীজের সংযোগ ধ্বসে গেছে। ওই সড়কের পিচ উঠে খানাখন্দে পরিণত হয়েছে অসংখ্য স্থানে। সড়কটির পল্টুর মোড়, ভাঙ্গাব্রীজের পার্শ্বে, বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

প্রতিদিন সড়কটি দিয়ে যান চলাচল করতে দূর্ঘটনা ঘটছে। সড়কটি প্রায় ১০ বছর আগে পাকাকরণ করা হলেও অদ্যাবধি সংস্কারের কাজ করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তারপরেও নিয়ম বহির্ভূত ভাবে বড় বড় মালবাহী ট্রাক চলাচল করায় রাস্তা ফেটে ও দেবে গেছে। ওই এলাকার বাসীন্দা আমজাদ হোসেন জানান, রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হচ্ছে।

একই দূর্দশা হেলেঞ্চা বটতলি থেকে কাদের আলীদহ পর্যন্ত পাকারাস্তাটির। এছাড়াও বোনারপাড়া হতে ভরতখালী সড়ক, পদুমশহর মজিদের ভিটা সড়ক ও ভূতমারা সড়কের একই দূর্দশা। গেল বন্যায় পানির চাপে বোনারপাড়া ইউনিয়নে বাটি গ্রামের ২টি ব্রীজ, দলদলিয়ার ১টি ব্রীজ, কাদের আলী দহের ১টি ব্রীজ, মানিকগঞ্জের ১টি ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। ফলে চলাচলের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার জন সাধারণ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্থ ব্রীজেরও কাজ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft