1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার স্টেশনের পাশের কাজীরহাট রেলগেট এলাকা থেকে রেলওয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাকিনা রেলস্টেশনের স্টেশন মাস্টার এরশাদ আলম বলেন, ‘বুধবার রাতে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে কাকিনা স্টেশন ছেড়ে যাওয়ার পর কাজীরহাট রেলগেটে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। তার পড়নে নীল রঙের টি শার্ট ও জিন্স প্যান্ট ছিল।’
লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft