1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মায়ানমার দূতাবাসে স্মারকলিপি দেবে বৌদ্ধরা

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৬ বার পড়া হয়েছে

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধে বাংলাদেশের মায়ানমার দূতাবাস এবং ঢাকায় জাতিসংঘের স্থানীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে স্মারকলিপি দেবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ।

 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে একথা জানান বৌদ্ধ ধর্মীয় নেতারা। এ সময় তারা নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আহ্বান জানান।

বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া মানববন্ধনে বলেন, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আগামী ১০ অক্টোবর মায়ানমার দূতাবাসে একটি স্মারকলিপি দেওয়া হবে। যার অনুলিপি বাংলাদেশে জাতিসংঘের স্থানীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরেও পাঠানো হবে। বৌদ্ধ সম্প্রদায়ের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্টের মাধ্যমে মায়ানমার সরকারকে এ নির্যাতন বন্ধ করার উদ্যোগ নিতে চাপ দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, অহিংস নীতি ও গৌতম বুদ্ধের সর্বজীবে দয়ার অনুসারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না। তাই মায়ানমার সরকার ও জনগণকে অহিংস পথে সমস্যা সমাধানের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft