1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট উইদোদোর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে জড়িত মানবিক সঙ্কট সমাধানে দেশটির প্রতি কেবল বিবৃতির মাধ্যমে নিন্দা জানিয়ে নয়, বরং বস্তুনিষ্ঠভাবে সমাধান করতে চান বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

সোমবার এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের সাহায্য করার জন্য ইন্দোনেশিয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য মায়ানমারের নেতাদের সঙ্গে বৈঠক করতে তার পররাষ্ট্রমন্ত্রী রেটনু মারসুদিকে পাঠানো হয়েছে।

সোমবার মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু কি’র সঙ্গে সাক্ষাত করবেন রেটনু মারসুদি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘মায়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংস আচরণের জন্য আমি এবং ইন্দোনেশিয়ার জনগণ দুঃখ প্রকাশ করছি। এই সহিংসতা বন্ধের জন্য ব্যবস্থা নেয়া প্রয়োজন এবং নিন্দা জানাতে কেবল বিবৃতি নয়, বরং ইন্দোনেশিয়ান সরকার এই মানবিক সঙ্কট সমাধানে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত সহিংসতা অবিলম্বে বন্ধ করা উচিত এবং তাদের সাহায্য করার জন্য বিশ্ব সম্প্রদায়ের মধ্যে সমন্বয় থাকা উচিত।’

রোহিঙ্গাদের জন্য সাহায্যের বিষয়ে আলোচনা করতে রেটনু মারসুদি বাংলাদেশেও যাবে বলে বিবৃতিতে জানানো হয়।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft