1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ উপজেলার সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সরস্বতী পূজা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা ইস্যুতে সরকার স্ববিরোধী অবস্থানে: খসরু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মায়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও সরকার সমর্থকদের চলমান নির্যাতন ও সহিংসতার মুখে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সমস্যা মোকাবিলায় সরকার স্ববিরোধী অবস্থানে রয়েছে।

শনিবার সকালে রাজধানীতে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি তাদের মায়ানমারের নাগরিকত্ব ও ভোটাধিকার দিতে আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পদ্রায়ের কাছে জোর দাবি তুলে ধরতে হবে।

আমীর খসরু বলেন, যেখানে সব দেশের আগে বাংলাদেশের অবস্থান হওয়া উচিত ছিল যে, মায়ানমারে এটা জাতি নিধন হয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক আদালতে এর বিচার চাই, তাদেরকে তাদের দেশে থাকার অধিকার দিতে হবে। তাদেরকে দেশে ফিরিয়ে নিতে হবে এবং সকল প্রকার নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। কিন্তু সরকার তা না করে রোহিঙ্গাদের সেইফ জোনে নেয়ার প্রস্তাব দেয়। এটা অত্যন্ত দুঃখজনক।

খসরু বলেন, মায়ানমার তাদের দেশ। তাদের সেখানে ফিরিয়ে নিতে হবে। তাদেরকে তাদের জায়গা বুঝিয়ে দিতে হবে। কিন্তু আমদের সরকার আবার সঙ্গে সঙ্গে বলছে, তাদের একটা সেইফ জোনে নিতে। অর্থাৎ এখানে আমাদের সরকার একটা ক্লিয়ার কনট্রাডিকশন (পরিষ্কার স্ববিরোধিতা) সৃষ্টি করছে।

সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft