1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

মায়ানমারের কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয়দানের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাখাইন রাজ্যের বেসামরিক জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানানোর জন্য মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘সহিংসতার কারণে অন্য কোথাও যাওয়ার জায়গা না পেয়ে পালিয়ে আসা মায়ানমারের কয়েক লাখ শরণার্থীকে আশ্রয়দানের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’ খবর বাসসের।

গতমাসে মায়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হওয়ার পর এটাই ছিল এ বিষয়ে জনসমক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বক্তব্য।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমারের (বার্মা) নিরাপত্তা বাহিনীগুলোকে অবশ্যই বেসামরিক জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।

তিনি বলেন, ‘আমরা রাখাইন প্রদেশে জাতিসংঘের মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলোর প্রবেশাধিকার পুনর্বহাল দেখতে চাই।’

মায়ানমার ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবস্থান সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে নিরীহ বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধের ব্যাপারে আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ঐক্যবদ্ধ ছিল।

এরআগে বৃস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক সংবাদ সম্মেলনে বহুসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে একটি ন্যূনতম নিরাপদ জায়গা দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানায় যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘বহুসংখ্যক রোহিঙ্গাকে একটি ন্যূনতম নিরাপদ জায়গায় আশ্রয় দেয়ার জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’

মুখপাত্র জানান, মায়ানমারের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত এবং দেশের বাইরে যাওয়া বাস্তুচ্যুতদের জন্য যুক্তরাষ্ট্র প্রায় ৬৩ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft