1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নাটকীয় মোড়, হঠাৎ সৌদি-কাতার ফোনালাপ

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ নাটকীয় মোড় নিয়েছে। সৌদি আরব এবং তার মিত্র দেশগুলোর সাথে গত কয়েকমাস ধরে কাতারের যে বিরোধ চলছে সেটা অবসানের জন্য হঠাৎ করেই কাতারের আমির সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে টেলিফোনে কথা বলেছেন।

কাতারের আমির সৌদি আরবকে আলোচনার আহবান জানিয়ে বলেছেন সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো কাতারের কাছে যেসব দাবী তুলে ধরেছে সেগুলো নিয়ে তারা আলোচনায় আগ্রহী। খবর বিবিসির।

সন্ত্রাসবাদে সমর্থন জোগানোর অভিযোগ এনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরসহ চারটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে।

যদিও সন্ত্রাসবাদে সমর্থন দেবার অভিযোগ কাতার বরাবরই অস্বীকার করছে।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘টেলিফোন আলাপের সময় কাতারের আমির আগ্রহ প্রকাশ করেছেন চারটি দেশের দাবি নিয়ে আলোচনার টেবিলে বসার।’

বিষয়টি নিয়ে সৌদি আরব বাকি তিনটি দেশ- বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের কথা বলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতাদের সাথে আলাদাভাবে কথা বলার পর দুই দেশের মধ্যে এ টেলিফোন আলাপ হয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হুমকি মোকাবেলার জন্য সে অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে।

সৌদি আরবসহ চারটি দেশ কাতারের কাছে যেসব শর্ত দিয়েছে তার মধ্যে রয়েছে সংবাদ-ভিত্তিক চ্যানেল আল-জাজিরা বন্ধ করা এবং ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করা।

কিন্তু এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে কাতার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft