1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

বৃক্ষরোপনে বিশ্ব রেকর্ড রাজারহাটে ১ঘন্টায় ৭ লাখ বৃক্ষরোপন সম্পন্ন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে
সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট প্রকল্প বাস্তবায়নে মাত্র ১ ঘন্টায় ৭লাখ বৃক্ষরোপন সম্পন্ন করে বিশে^র মধ্যে অনন্য রেকর্ড গড়ল কুড়িগ্রামের রাজারহাট উপজেলা। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাই বৃক্ষ রোপনে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে। এজন্য তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আসছিল। রাজারহাট উপজেলার মতো সারা দেশে এ কার্যক্রম চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
গত কাল বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলাজুড়ে একযোগে মাত্র ১ ঘন্টায় ৭ লাখ বৃক্ষরোপন-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এ কথাগুলো বলেন।
রাজারহাট হ্যালিপ্যাড মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান প্রমূখ। রাজারহাটে ১ঘন্টায় ৭ লাখ বৃক্ষরোপন সম্পন্ন
রাজারহাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ৭টি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ঘড়ির কাটায় ঠিক তখন সকাল ১০টা একযোগে গোটা উপজেলাজুড়ে ৩ হাজার টিম লিডারের বাঁশি বাজিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর কার্যক্রম শুরু হয়ে তা চলে সকাল ১১টা পর্যন্ত। এতে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ হাজার শিক্ষার্থীসহ ১ লাখ ১৫ হাজার সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে উপজেলার ৫০০টি রাস্তার ৫০১ কি. মি. এলাকাজুড়ে আনন্দমুখর পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ২০০ টি কমিটি কাজ করে।
উল্লেখ্য, ৬৩ প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি জাতের ৭ লাখ চারা রোপন করা হয়।  এ ব্যাপারে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বৃক্ষরোপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বিশে^র মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম। আশা করছি, সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট হিসেবে গ্রির্নিস বুকে রেকর্ড গড়ল রাজারহাট উপজেলা। শেষে তিনি সাংবাদিকদের কাছে বৃক্ষরোপন কর্মসূচির তাৎপর্য তুলে ধরে প্রেস ব্্িরফিং দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft