1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

বাস চাপায় মা, ছেলে ও মেয়ে নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী ফাহিমা বেগম (৩৫), মেয়ে তারিনা আক্তার (১৪) ও ছেলে তানভীর হোসেন (১০)।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, ঈদ উপলক্ষে দুপুরে ফাহিমা বেগম তার মেয়ে তারিনা ও ছেলে তানভীরকে নিয়ে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়ি বিনোদন কেন্দ্রে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার স্টেশন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী দ্রুতগতির একটি বাস (সিরাজগঞ্জ জ-০৪-০০২৯) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। ঘাতক বাস এবং বাসের হেলপারকে পুলিশ আটক করেছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft