1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

বন্যাকবলিতদের মাঝে ঈদ আনন্দ পৌঁছে দেওয়ার আহ্বান

  • আপডেট হয়েছে : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

বন্যাকবলিত মানুষের মধ্যে ঈদের আনন্দ পৌঁছে দিতে সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তার স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এ বছর হাওড় অঞ্চলে আগাম বন্যা এবং দেশের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে অনেক মানুষ ভালোভাবে ঈদ করতে পারছে না। বন্যাকবলিত এলাকার মানুষ যাতে ঈদের আনন্দ থেকে থেকে বঞ্চিত না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ঈদুল আজহার পবিত্র এ দিনে আমি দেশের বিত্তবান ও সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানাচ্ছি- সরকারের পাশাপাশি আপনারও সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, মানবতাই ধর্মের মূল বাণী। ধর্ম মানুষকে ন্যায়-নীতি ও কল্যাণের পথ দেখায়। মানবসেবার দিকনির্দেশনা দেয়। তাই মানবতার সেবায় আমাদের আত্মোৎসর্গ করতে হবে। আর এটাই ঈদুল আজহার শিক্ষা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft