1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা মুক্তিযোদ্ধা হতে পারতাম না : ডেপুটি স্পীকার

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা মুক্তিযোদ্ধা হতে পারতাম না। বঙ্গবন্ধুর কন্যা যদি সরকার প্রধান না হত তাহলে আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পেতাম না। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধার ভাতা ৩শ’ টাকা থেকে শেখ হাসিনার সরকার ১০ হাজার টাকা উন্নিত করেছেন। বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন এবং তাদের ভাগ্যে উন্নয়নও হয়েছে।

আজ রবিবার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাকছুদুল আলম, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম,

সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সা: সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আজাহার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন, সাবেক ডেপুটি মান্নান মন্ডল, শহিদুল ইসলাম বিপ্লব, শিক্ষক আব্দুর রাজ্জাক জুয়েল, মনিরা বেগম মনা প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft