1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোহেল নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া (২২) পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী এলাকার মহসিন আলীর ছেলে। আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারেরবাড়ী সীমান্ত অতিক্রম করে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা সোহেলকে আটক করে বেদম মারপিট করে এবং সীমান্তে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে সোহেলের খালাতো ভাই রশিদুল ইসলাম তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএসএম শাহ নেওয়াজ নিশাত বলেন, সোহেলকে তার খালাতো ভাই রশিদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। গরু আনতে ভারতে গেলে তাকে বিএসএফ পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, সোহেল মিয়া নামে একজন ব্যক্তি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। বিএসএফের পিটুনিতে মারা গেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!