1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন ও গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন ও মাগুড়া ইউনিয়নের পাড়ের হাট এলাকায় ঘটনা দুইটি ঘটে।স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি ডাকঘর পাড়া এলাকার ছোট পাইয়ের ছেলে জামিনুর রহমান (২৫)পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে পানিতে হাবুডুবু খেতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য গেলে তার আগেই পানিতে ডুবে সে মারা যায়।বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে সোমবার সকালে উপজেলার মাগুড়া ইউনিয়নের চাঁদখানা ইউনিয়নের সন্ন্যাসী পাড়ার মধ্যবর্তী এলাকায় সিনহা এগ্রো কোম্পানি সংলগ্ন এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় মশিউর রহমান(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মশিউর রহমান মাগুড়া ইউনিয়নের দক্ষিন সিঙ্গেরগাড়ী জুম্মাপাড়া এলাকার গরু ব্যবসায়ী সাইয়্যাদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে মশিউর বাড়ী থেকে মোটর সাইকেল যোগে কিশোরগঞ্জে আসার সময় সিনহা এগ্রোর কোম্পানি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধান ক্ষেতে ছিটকে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মশিউর রহমান মোটর সাইকেল চালাতে পারদর্শী ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!