1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নওয়াজ শরীফের রিভিউ আবেদন খারিজ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৩২ বার পড়া হয়েছে

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রিভিউ আবেদন খারিজ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পানামা পেপার্স মামলায় নওয়াজ শরিফকে ‘প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য’ ঘোষণা করে দেয়া রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেছিলেন নওয়াজ শরীফ।

একই সাথে নওয়াজ শরিফের ছেলে-মেয়ে ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের রিভিউ আবেদনও খারিজ করেছে আদালত। ডন নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এদিকে, রিভিউ খারিজের পর পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা তথ্য-প্রযুক্তি মন্ত্রী আনুশা রাহমান বলেন, এই রায় ‘হতাশাজনক’।

প্রতিবেদনে বলা হয়, বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ শুক্রবার এ রায় দেয়। এ রায়ের ফলে পাকিস্তানের ক্ষমতাচূত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এমপি পদে থাকা অবৈধই থাকল।

নওয়াজ, তার মেয়ে মরিয়ম, জামাতা সফদর এবং পরিবারের সাবেক হিসাব রক্ষক ইসহাক দারকে এখন দুর্নীতির অভিযোগে নিয়মিত মামলার মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত ২৮ জুলাই সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে থাকার অযোগ্য ঘোষণা করে। তবে নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft