1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

দেশে ভয়াবহ দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে: রিজভী

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশে ভয়াবহ দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এই দুর্ভিক্ষ প্রতিরোধ করবে কে?’

মঙ্গলবার দুপুরে ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘মায়ানমারের সামরিক জান্তা ও সু চি বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, দেশান্তরে বাধ্য করার প্রতিবাদ ও নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আজ কোথায় আপনাদের প্রাণের বন্ধু ভারত? এই খাদ্য সঙ্কটের দিনে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে চাল রপ্তানি করবে না। এই হলো বন্ধুত্বের পরিচয়।

রিজভী বলেন, ‘দেশে চালের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সরকারি গোডাউনে চাল নেই। চালের বদলে সেখানে ইঁদুর খেলা করছে। ভয়াবহ দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এই দুর্ভিক্ষ প্রতিরোধ করবে কে?’

রিজভী বলেন, ‘নাফ নদীর পানি আজ রোহিঙ্গাদের রক্তের রং। আর সেই রক্তের ওপর দিয়ে লজ্জাজনকভাবে মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করছে সরকার। মায়ানমারের বর্বর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের হত্যার এভাবেই প্রতিদান দিচ্ছে ভোটারবিহীন অবৈধ সরকার।’

পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘জ্বি হুজুর জ্বি হুজুর করে এই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft