1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

দেশবাসীর দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

দেশকে মধ্যম আয় থেকে উন্নত বিশ্বের দেশে রূপান্তর করতে পবিত্র ঈদুল আজহার দিন দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই দোয়া চান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যুক্ত হবে।

এ সময় তিনি দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম ও আলেম-ওলামার প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft