1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

দিনাজপুরে মুর্তি ভাংচুরের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, সোমবার রাত ১২টায় শহরের পাহাড়পুর এলাকার এ্যাডঃ খতিবুদ্দিন আহমেদের পুত্র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি (৩৫)কে নাবিল কাউন্টারের সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ ২৮ আগস্ট ভোর রাতে শহরের ফুলতলা শ্মশান ঘাটে কালি মুর্তির মাথা কেটে এবং সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর রায়পাড়া কালি মন্দিরে দুর্গা মুর্তিসহ ৫টি মুর্তি ভাংচুর ও ক্ষতিসাধন করে। এঘটনায় পূর্বে গ্রেফতারকৃত আসামী বাপ্পি শাহরিয়ার ও সাখাওয়াত হোসেনের সহযোগী হিসেবে কচিকে গ্রেফতার করে।

আজ মঙ্গলবার বিকেলে কচিকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চন্দ্র জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ভোর রাতে শহরের ফুলতলা শ্মশান ঘাটে কালি মুর্তির মাথা কেটে সদর উপজেলার মাশিমপুর রায়পাড়া কালি মন্দিরে দুর্গা মুর্তিসহ ৫টি মুর্তি ভাংচুর ও ক্ষতিসাধনের ঘটনা ঘটে।

এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বাদী হয়ে কোতয়ালী থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!