1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তিন পুলিশকে ৫ ঘণ্টা বেঁধে রাখল বিক্ষুব্ধ জনতা - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

তিন পুলিশকে ৫ ঘণ্টা বেঁধে রাখল বিক্ষুব্ধ জনতা

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে এক ব্যক্তির পাওনা টাকা তুলে দিতে গিয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এক এএসআইসহ তিন পুলিশ সদস্য বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। ক্ষুব্ধ এলাকাবাসী ওই তিন পুলিশ সদস্যকে আটক করে প্রায় ৫ ঘণ্টা বেঁধে রাখে।

শুক্রবার উপজেলার চর ইটালুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রৌমারী থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।

 

অভিযোগে জানা যায়, নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর হোসেন দুই কনস্টেবল বেলাল হোসেন ও রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে চরইটালুকান্দা গ্রামের মুন্নাফ আলীকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। মুন্নাফ আলীর অপরাধ, তার কাছে ২৭ হাজার টাকা পায় উত্তর নামাজের চর আছমত আলী নামের এক ব্যক্তি।

এর আগে পুলিশ আছমত আলীর সঙ্গে অলিখিত এক চুক্তিতে আসে। চুক্তি অনুযায়ী ২৭ হাজার টাকা তুলে দিতে পারলে পুলিশকে দেওয়া হবে ১০ হাজার টাকা। এই লোভে ওই তিন পুলিশ সদস্য মুন্নাফ আলীকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে যাওয়ার সময় চরইটালুকান্দা গ্রামের বিক্ষুব্ধ লোকজন তিন পুলিশ সদস্যকে আটক করে বেঁধে রাখে। ওই দিনই বিকেলে রৌমারী থানার ওসি অতিরিক্ত ফোর্স নিয়ে এসে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এসময় গ্রামবাসীরা অভিযোগ করেন যে, নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা প্রায়ই মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft