1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা

টেস্ট থেকে ছয় মাসের অবসরে যাচ্ছেন সাকিব!

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ দলের প্রধান অস্ত্র তিনি। তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরা। ব্যাটে-বলে দলকে পথ দেখাতে তার জুরি নেই। তার নামের পাশে এঁটে আছে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব। হ্যাঁ, সাকিব আল হাসান। ব্যাটে বলে আলো ছড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে প্রথম টেস্ট জেতানো সাকিবই কি না সাদা পোশাক থেকে ছয় মাসের বিরতি নেয়ার কথা ভাবছেন!

চোখ কপালে ওঠার মতোই খবর! তবে এমনই হতে যাচ্ছে। চাপ নিয়ন্ত্রণে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের অবসরে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের উদ্ধৃতি দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ক্রিকবাজ।

তবে সেটা এখনই নয়। এর জন্য সাকিবকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে বিসিবি বরাবর। এরপর বিসিবি বিষয়টি নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আকরাম খান বলেছেন, ‘সাকিব আনুষ্ঠানিকভাবে আবেদন করার পর আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। আমরা এ বিষয়ে শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি।’ আকরাম জানান, সীমিত ওভারের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে সাকিব প্রস্তুত। কিন্তু টেস্টে সাকিবের খেলার ব্যাপারে নিশ্চিত নন তিনি।

১০ সেপ্টেম্বরই লিখিত আবেদন করার কথা সাকিবের। এরআগে শনিবার নিজের বাসভবনে বিসিবির গুরুত্বপূর্ণ পরিচালকদের নিয়ে বেশ কয়েকটি সভা করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সেই সভাতেও সাকিবের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার বিসিবি সভাপতির কাছে সাকিব তার ক্লান্তি ও নিজেকে পুনরুজ্জীবিত করার কথা জানিয়েছেন। সাকিবের বিশ্বাস, ছয় মাসের বিরতির পর তার উৎসাহ বা উদ্যেমের স্তর আবারো শীর্ষে ফিরে আসবে। জানা গেছে, আবেদনের পুরো ছয় মাস না মিললেও টেস্ট থেকে তিন মাসের বিশ্রাম পেতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করার কথা বিসিবির। বোঝাই যাচ্ছে, সাকিবের এমন আবেদনের কারণেই দল ঘোষণা করতে দেরি করছে বিসিবি। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস, বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫১টি টেস্ট খেলা সাকিব তার সিদ্ধান্ত বদল করবে।

যদিও সাকিবের লিখিত আবেদনের আগে এ বিষয়ে কথা বলতে রাজী হননি তিনি। নান্নু বলেছেন, ‘আমার মনেহয় সে টেস্ট দলে থাকবে। সে আনুষ্ঠানিকভাবে আবেদন করলে আমরা কেবল তার বিকল্প নিয়ে ভাবতে পারি। সেটার আগ পর্যন্ত আমরা সব সময়ই মনে করতে পারি, সে টেস্ট দলে থাকছে।’ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft