1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন: প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে

নির্ধারিত পাঁচ টাকা মূল্যের টিকিট কেটে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ৮টায় মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুরে তার মায়ের নামে প্রতিষ্ঠিত এই হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি সাধারণ রোগীদের মতো কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে টিকিট নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে নাম নিবন্ধন করিয়ে চেকআপের নির্ধারিত ফি পরিশোধ করেন। পরে হাসপাতালে চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। পরে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে বৈঠক করেন।

রাজধানীর অদূরে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করান প্রধানমন্ত্রী। এটি মানুষকে দেশেই স্বাস্থ্যসেবা নিতে উৎসাহিত করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft