1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত, আটক ২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ অভিযান সমাপ্তির কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এলেঙ্গার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি একতলা বাড়ি ঘেরাও করে র‌্যাব ১২-এর সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ড্রোন ও দেশীয় অস্ত্র।

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার হাসান চিশতির বাড়ি ঘিরে রাখা হয়। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে বেশ কয়েক জঙ্গি সদস্য অবস্থান করছে।

পরে মঙ্গলবার সকালে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক, একটি ড্রোন, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানায় র‌্যাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft