1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

চিরিরবন্দরে ব্রিজের পাশের মাটি ধ্বসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে ভেলামতি নদীর ব্রিজের পাশের মাটি ধ্বসে যাওয়ায় যাতায়াত বিচ্ছিন্ন এবং পুনরায় মেরামত না হওয়ায় ৭টি গ্রামের অন্তত অর্ধ-লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

উপজেলার পুনট্টি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ভেলামতি নদীতে নির্মিত সুইস গেটটি বন্ধ থাকায় বন্যার পানি প্রবাহিত হতে না পারায় ওই নদীর উপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে পানি প্রবাহিত হলে গত ১৩ আগষ্ট সম্পূর্ণরুপে ধ্বসে যায়। ফলে নদীর ওপারের পুনট্টি, তুলশিপুর, কারেঙ্গাতলি, মথুরাপুর, শ্যামনগর, গমিরা, গুচ্ছগ্রামসহ ৭টি গ্রামের অন্তত অর্ধ-লক্ষাধিক মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। ফলে লোকজন চরম দুর্ভোগে পড়েছে।

তুলশিপুর গ্রামের হবিবর রহমান জানান, সুইস গেটটি বন্ধ থাকায় বন্যার স্রোতের পানি নদী দিয়ে প্রবাহিত হতে না পেরে পার্শ্বের নরম জায়গা দিয়ে পানি প্রবাহিত হওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে ওই স্থানটি সম্পূর্ণরুপে ভেঙ্গে যায়। বর্তমানে আমরা ৫কিলোমিটার ঘুরে আমতলিবাজারে যাতায়াত করছি। গাড়িযোগে যাতায়াতের রাস্তা না থাকায় প্রশাসনের কেউ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে কামাল জানান, নদীর পানির স্রোতে ব্রিজটির পার্শ্ব অংশ সম্পূর্ণ ধ্বসে গিয়ে মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।  ইউনিয়ন পরিষদের কোন টাকা না থাকায় দ্রুত সংস্কার শুরু করা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী জানান, ওই রাস্তাটিসহ ক্ষতিগ্রস্থ অংশটুকু সংস্কার করতে আনুমানিক ৮ লক্ষাধিক টাকা লাগবে। আপাতত ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ওই স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে। পরবর্তিতে বরাদ্দ পেলে তা সংস্কার করা হবে। এলাকাবাসি জরুরিভিত্তিতে ভেলামতি নদীর ওপর নির্মিত ব্রিজটি ভেঙ্গে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ ক্ষতিগস্থ অংশ সংস্কারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft