1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

চর ও নৌ-পথে ডাকাতি প্রতিরোধে ফুলছড়ির চরে স্মরণকালের বিশাল সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চন্দনশ্বরে জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ডাকাত ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে আইন শৃঙ্খলা উন্নয়ন ও জনসচেতনতা বিষয়ক ৩ জেলার সমন্বয়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিককালে চরবাসীর মুল অবলম্বন গরু ও নৌপথে ডাকাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ফুলছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। ৩ জেলার মানুষের সম্মিলনে স্মরণকালের প্রথম এ সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

শুক্রবার দুপুর ৩টার পর সমাবেশ শুরু হলেও সকাল থেকেই নৌকায় করে শত শত মানুষ চন্দনশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হতে শুরু করে। এই বিশাল সমাবেশে কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া ও গাইবান্ধা জেলার দুই শতাধিক চরের নারী-পুরুষ উপস্থিত হন। সমাবেশে ডাকাত ও মাদক প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের দাবী সম্বলিত ব্যানার, প্লাকার্ড নিয়ে মুহুর্মুহু শ্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে।

এলাকাবাসীর পক্ষ থেকে তাদের জানমালের নিরাপত্তায় ফুলছড়ির চরাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও নৌ-ডাকাতি প্রতিরোধে দ্রুতগামী জলযানসহ নৌ-পুলিশের নিয়মিত উপস্থিতির দাবী জানান।

গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল ইসলাম খান দুলাল, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মঞ্জুরুল কবির, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির, গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জামালপুর জেলার পুলিশ সুপার রওনক জাহান, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মেনহাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী, ফুলছড়ির আর.বি এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান পারভেজ রোমান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল সহ এছাড়া জামালপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, চরবাসী ও নৌ-যাত্রীদের জানমাল ডাকাতের কবল থেকে রক্ষা করতে ৩ জেলার মানুষ ঐক্যবদ্ধ দাবী উত্থাপন করেছেন। ঐক্যবদ্ধ মানুষ পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দুর্বৃত্তদের রুখে দাড়াবে। তিনি বলেন, ৩ জেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য চর উন্নয়ন কর্তৃপক্ষ ও চরাঞ্চলে নৌ-পুলিশ থানা স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে। আমার বিশ্বাস চরবাসীর যৌক্তিক দাবী পূরণে সরকার তাদের পাশে থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!