1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

কে হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’?

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯ বার পড়া হয়েছে

এবারই প্রথম বিশ্ব সুন্দরীদের সবচেয়ে কাঙ্খিত আসর ‘মিসওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম আসরে থাকবে বাংলাদেশের প্রতিযোগী।

প্রতিযোগিতার ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে। সবাই বলছেন এবার জমে উঠেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এই অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।

২৫০০০ প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে গত ঈদের আগের দিন থেকে এনটিভিতে শুরু হয় মূল আয়োজন অডিশন রাউন্ড পর্ব-১। চলতি সপ্তাহে ৪২ জন প্রতিযোগী থেকে টিকে থাকেছে ২২ প্রতিযোগী। ফলে কাঙ্খিত মিস ওয়ার্ল্ড খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাচ্ছে প্রতিযোগিতাটি।

ট্যালেন্ড রাউন্ড, কর্পোরেট রাউন্ড, ফটোসুট রাউন্ড পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে গ্রান্ড ফিনাল রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। সেদিনই বিচারকের রায়ে খুঁজে পাওয়া যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে। এরপরই চীনের মূল আসরে যোগ দেবেন বাংলাদেশি প্রতিযোগী।

যিনি ‘লাভেলো মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী হবেন, তিনিই ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এটি আয়োজন করছে অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট।

আয়োজন প্রসঙ্গে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, লাভেলো মিসওয়ার্ল্ড শুধু দেশেই না বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরবে।’

টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিসওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে আরো রয়েছেন সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভীশনসহ আরো অনেক পার্টনার এবং এসোসিয়েটরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft