1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ওআইসি সম্মেলনে যোগ দিতে আজ কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আজ কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার বিকেলে কাজাখস্তানের আস্তানার উদ্দেশ্যে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। খবর বাসসের।

দুই দিনের এই সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাগণ।

একই দিনে আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গিদের স্বাগত জানাবেন।

সফরকালে রাষ্ট্রপতি সম্মেলনের পাশাপাশি কাজাখ সমকক্ষের সাথে এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য সদস্যভুক্ত দেশের সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রপতি হামিদ ১২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft