1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘একটি দল রোহিঙ্গাদের নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

‘একটি দল রোহিঙ্গাদের নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একটি দল রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।’

সোমবার বেলা ১১টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের উখিয়া থেকে কুতুপালং পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মায়ানমার থেকে অনুপ্রবেশকারী কোনো রোহিঙ্গা না খেয়ে থাকবে না। এজন্য রোহিঙ্গা ক্যাম্পে আটটি লঙ্গরখানা, ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। তাদের অস্থায়ী বাসস্থান, চিকিৎসা, স্যানিটেশনসহ সব ধরনের মানবিক সহায়তা দেবে আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী গাড়ি চলাচলের সুবিধার্থে দুই কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে রাস্তা চওড়া করা হচ্ছে।’

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘একটি দল ও দালাল প্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিদ রায় নন্দি ও স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ওবায়দুল কাদের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!